তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে বাংলাদেশের এক দিনের রাষ্ট্রীয় শোক

তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে বাংলাদেশের এক দিনের রাষ্ট্রীয় শোক
তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত

সম্প্রতি ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে আগামীকাল ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে আগামীকাল বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আজ মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।