বিশেষ প্রতিবেদকঃ শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তী (৬৭) গত ১৯শে ফেব্রুয়ারি ২০১৭, রবিবার রাত ৮.৩০টায় মস্তিস্কে রক্তক্ষরণজনীত কারণে কলকাতার এক হাসপাতালে পরোলোকগমন করেন।
আজ ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার তাঁর মরদেহ বাংলাদেশে আনা হবে এবং শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজই সন্ধ্যা ৭ টায় শেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। শেষ শ্রদ্ধাঞ্জলি জনানোর পর লালবাগ মহাশ্মশানে তাঁকে সৎকার করা হবে।
উক্ত শেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আপনার উপস্থিতি কামনা করছেন মহানগর সার্বজনীন পুজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।




