× Banner
সর্বশেষ
আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫: শোকের মাতম নওগাঁর মান্দায়, নিহতদের মধ্যে ৯ জন একই গ্রামের ইয়াবার সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন, পরে শ্বাসরোধে হত্যা- বেনাপোলে ইউনুস হত্যা মামলায় এবার সোহেল রানা আটক

ঢাকার বাইরেও নাট্যচর্চা ছড়িয়ে দিতে হবে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ১ মে, ২০১৯

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ঢাকার বাইরেও নাট্যচর্চা ছড়িয়ে দিতে হবে। নাট্যতীর্থ আয়োজিত ‘শতরজনী নাট্যমেলা’ শীর্ষক নাট্যোৎসবে ঢাকার পাশাপাশি ঢাকার বাইরের দুইটি নাট্যদল (চট্টগ্রামের নান্দিকার ও কক্সবাজার থিয়েটার) অংশগ্রহণ করছে যা উৎসবের অন্যতম বৈশিষ্ট্য। এ ধরনের উদ্যোগ ঢাকার বাইরে নাট্যচর্চার প্রসারে বিশেষ ভূমিকা রাখবে বলে মন্ত্রী মনে করেন।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাট্যতীর্থ আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘শতরজনী নাট্যমেলা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নাট্যমেলা তথা নাট্যোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী।

প্রতিমন্ত্রী বলেন, এ নাট্যোৎসবের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, উৎসবে মঞ্চায়িত হতে যাওয়া প্রতিটি নাটকের শততম মঞ্চায়ন। এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগে পৃষ্ঠপোষকতা প্রদান করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সবসময় আগ্রহী।

নাট্যতীর্থ-এর দলীয় প্রধান তপন হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ।

এবারের নাট্যোৎসবের শ্লোগান তথা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শতকে বিদ্যমান সহস্রে আহ্বান’।


এ ক্যটাগরির আরো খবর..