ডাসারে বীমা দিবস পালিত

ডাসারে বীমা দিবস পালিত
‘আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবো নিরাপদ ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের ডাসারে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে বীমা দিবস পালিত হয়েছে।
বুধবার  সকাল ১০ টার দিকে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ডাসারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমীনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সোনিয়া আক্তার, সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা জলিল তালুকদার,  ডাসার থানার এস আই ইব্রাহিম খলিল, নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার,পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির ডাসার এরিয়া ম্যানেজার সৈয়দা লুবনা সম্পা,ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দা ফাহমিদা, ফিল্ড অফিসার রানু বেগম,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।