মাদারীপুরের ডাসারে মাদক বিরোধী অভিযানকালে গাঁজাসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার এস আই শাহাবুদ্দিন সংঙ্গীয় ফোর্স নিয়ে নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল হরে কৃষ্ণ পাগলার আশ্রমের কাছে গাঁজা বিক্রির সময় অভিযানকালে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।এসময় দুই জন মাদক ব্যবসায়ীকে ধরতে পুলিশ সক্ষম হয়। আটককৃত আসামী হলেন, উত্তম মুন্সি(৩২) সে আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল কার্তিক মুন্সির ছেলে।অপর আসামী হলেন,সুব্রত জয়ধর(১৮) সে উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল রাজেশ্যামের ছেলে।
এ ঘটনায় শনিবার ডাসার থানার এস আই ইব্রাহীম শেখ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা রুজু করে আসামীদেরকে আদালতে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: হাসানুজ্জামান। তিনি বলেন, আটকৃত আসামীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


