মাদারীপুরের ডাসারে অগ্নিকান্ডে দোকান পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন ও বসতঘর পুড়ে যাওয়ায় মো.হাসান মোল্লাকে নগদ টাকার চেক প্রদান করছেন উপজেলা প্রশাসন।
আজ বুধবার(২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকার ২৫ হাজার করে দু’জনকে মোট ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ।এসময় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সাইদুজ্জামান হিমু,উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসান রহমান,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম প্রমুখ।
স্থানীয় সূত্রে জানাগেছে,গত ১১ ফেব্রুয়ারি রাতে বৈদ্যুতিক শটসার্কি থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়, ডাসার উপজেলার বেতবাড়ী গ্রামের প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনের বেঁচে থাকার একমাত্র অবলম্বন মুদি দোকান।এতে তার প্রায় ৩ লাক্ষ টাকার ক্ষতি হয় বলে জানাগেছে।এছাড়া বেশ কিছুদিন আগে কাজী বাঁকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মো.হাসান মোল্লার বসত ঘর পুড়ে যাওয়ায় ৪ লাক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানান এলাকাবাসী।
এবিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন,আমাদের উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজন প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনের দোকান পুড়ে যায় ও মো. হাসান মোল্লার বসত ঘর পুড়ে যাওয়ায় তাদের দু’জনকে উপজেলা পরিষদ(রাজস্ব) থেকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকার নগদ চেক প্রদান করা হয়েছে।



