যশোরে ১ লাখ ৯০ হাজার ইউএস ডলারসহ চার যুবককে আটক বিজিবির

যশোরে ১ লাখ ৯০ হাজার ইউএস ডলারসহ চার যুবককে আটক বিজিবির
যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার হামিদপুর এলাকা থেকে এক লাখ ৯০ হাজার ইউএস ডলারসহ চার যুবককে আটক করেছে বিজিবি।
আজ ২২ জানুয়ারি বেলা ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সলেমান মন্ডলের ছেলে মিঠু মন্ডল, ছোটআঁচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে শহিদুল ইসলাম, যশোর সদর উপজেলার ললিতাদহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল রানা ওরফে হযরত ও নওদাগ্রাম এলাকার তোরাব আলীর ছেলে রাকিবুল ইসলাম সাগর।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বেনাপোল থেকে চার যুবক ডলার নিয়ে একটি বাসযোগে যশোর-নড়াইল সড়কের হামিদপুরে নেমেছে। তারা সেখানে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছে।
এরপর বিজিবির একটি টিম অভিযান চালালে তারা পালানো চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করা হয়। এরপর তাদের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করা হয়। প্রতি বান্ডিলে ১০ হাজার ইউএস ডলার করে মোট এক লাখ ৯০ হাজার ইউএস ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্যমান এক কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকা।
তিনি আরো জানান, আটককৃতরা জানিয়েছে তারা হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত। ওই চোরাচালানের অর্থই তারা বহন করছিল। আটককৃতদের মামলা দিয়ে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।