আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার সকালে রাণীশংকৈল উপজেলা ও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: রাণীশংকৈল ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্র কাজল (১৮) ও শহরের সরকারপাড়া এলাকার আক্তারের ছেলে আসাদ খান মুন্না (৩৭)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট নামক এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেল আরোহী আসাদ খান মুন্না মারা যায়।
অপরদিকে সকাল সাড়ে ৯টার দিকে রাণীশংকৈল ডিগ্রী কলেজের ছাত্র কাজল বাই সাইকেলে করে কলেজ আসছিলেন। পথে শিবদিঘী নামক এলাকায় একটি দ্রুতগামী ট্রাক ওই কলেজছাত্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই ছাত্রের মৃত্যু হয়।




