ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
আব্দুল আউয়াল  ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে সাংবাদিকদের মাঝে ব্যাক্তিগত স্বাস্থ্য সুরক্ষা উপকরন বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
আজ শনিবার ২২ আগস্ট দুপুরে ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক ভিআইপি হলরুমে এ বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ, সাবেক সহ সভাপতি শাহীন ফেরদৌস, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার লিওবার্ট চিসিম প্রমুখ।
সভা শেষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রত্যেককে ৫০টি করে মাস্ক, ১০ জোড়া হ্যান্ড গ্লাভস ও একটি করে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।
এছাড়াও পৃথক আরেকটি অনুষ্ঠানে হোমিওপ্যাথিক চিকিৎসক আশরাফুল ইসলাম ও ক্রাইম প্রতিদিন পত্রিকার যৌথ উদ্দ্যোগে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের মাঝে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিকারক হোমিও ওষুধ আর্সেনিকম আ্যলবাম-৩০ ওষুধের একটি করে ফাইল দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।