আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ১০ দিন ব্যাপি তৃণমুল জিমন্যাস্টিকস্ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ট্রেইনার তানভীর আহমেদ, শহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাজেদ জাহাঙ্গীর অপু, আজিজুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে ২৩জন জিমন্যাস্টিকস খেলোয়ারদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিরা।