ঠাকুরগাঁও-করোনায় সংক্রমণে কর্মহীন,অসহায় দরিদ্রদের মাঝে বকনা গরুর বাছুর বিতরণ

ঠাকুরগাঁও-করোনায় সংক্রমণে কর্মহীন,অসহায় দরিদ্রদের মাঝে বকনা গরুর বাছুর বিতরণ
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় করোনা সংক্রমনে কর্মহীন হয়ে পরা অসহায়, দরিদ্র ১৫টি পরিবারে মাঝে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে।
বিজিএমসি’র সাবেক পরিচালক মোহাম্মদ মজিরুল ইসলামের উদ্যোগে কর্মহীন, অসহায়, দরিদ্র পরিবারের সহায়তা করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম এ সব বাছুর করোনায় কর্মহীন, দরিদ্র পরিবারের মাঝে
হস্তান্তর করেন ।
এ সময় ঠাকুরগাঁও চেম্বারের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ব্যবসায়ী মাহাবুবর আলম উপস্থিত ছিলেন।
২০১৭ সাল থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার অসহায় মানুষের পাশে থেকে শীতবস্ত্র, এতিম শিক্ষার্থীদের উপবৃত্তি, বকনা গাভীসহ ত্রাণসামগ্রী বিতরণ করে আসছেন বিজিএমসি’র সাবেক পরিচালক মোহাম্মদ মজিরুল ইসলাম। তার এই সহায়তা পেয়ে খুশি অসহায় পরিবার গুলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।