বুধবার, ২০ মে ২০২৬
সর্বশেষ
দুর্নীতি ও গ্রাহক হয়রানিতে কেরানীগঞ্জের সাব রেজিস্টার ইমরুল কায়েস | পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন | আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী | ব্র্যাক ডেইরি উদ্যোগে সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর | অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না – ডিএমপি কমিশনার | সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে – বিমানমন্ত্রী | মরক্কোর সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী |

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সক্ষম হচ্ছে দেশ – জলবায়ু পরিবর্তন মন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে প্রথম দেশ হিসেবে সরকারের নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন বিশ্বে এক অনন্য নজীর। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ) ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্টি বোর্ডের ৫৩তম সভায় সভাপতির বক্তব্যকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, এযাবৎ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড এর অর্থায়নে ৭৮৯টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সকল প্রকল্পের সফল বাস্তবায়ন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় দেশকে সক্ষম করতে সহায়ক হবে।
সভায় কৃষি মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেছা; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসান এনডিসি, পিকেএসএফ এর চেয়ারম্যান কাজী খলিকুজ্জামানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ বক্তব্য রাখেন।
পরিবেশ মন্ত্রী বলেন, জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের স্বচ্ছতা ও গুণগতমান নিশ্চিত করা হবে। যথাযথভাবে ও যথাসময়ে চলমান প্রকল্পসমূহ সমাপ্তির লক্ষ্যে মনিটরিং ও সুপারভিশন কার্যক্রম জোরদার করা হবে।তিনি জানান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পসমুহ আউটসোর্সিংএর মাধ্যমে মূল্যায়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সভায় ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে ১৮টি চলমান প্রকল্পের আন্তঃখাত সমন্বয় এবং কাজের পরিমান হ্রাস-বৃদ্ধি বিষয়ক সংশোধিত প্রস্তাব এবং ৪০ টি প্রকল্পের সময় বাড়ানোর আবেদন অনুমোদন করা হয়।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে নতুন প্রকল্পসহ চলমান প্রকল্পের মেয়াদ অনুমোদিত মেয়াদ/বর্ধিত মেয়াদ হতে ১ বছর বৃদ্ধি এবং চলমান যেসব প্রকল্পের মেয়াদ জুন, ২০২০ এ সমাপ্ত হয়েছে সে সকল প্রকল্পের মেয়াদ অনুমোদিত মেয়াদ হতে ১ বছর বৃদ্ধির আবেদন অনুমোদন করা হয়।
এছাড়াও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে অনুমোদিত চলমান প্রকল্পের কাজের ব্যত্যয় বা অনিয়ম হলে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে পিপিআর অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এছাড়া নিষিদ্ধ পলিথিনের বিকল্প বায়োডিগ্রেডেবল ব্যাগের উদ্ভাবনের উপায় খুজে বের করার সি

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।