ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের জেলার হরিণাকুন্ডুতে গ্রাম বাংলার (এক ধরনের ইঞ্জিন চালিত বাহন) ধাক্কায় সুজন হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার শিতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু সুজন  একই উপজেলার চাঁদপুর গ্রামের আলম হোসেনের ছেলে।

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন জানায়, সকালে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের শিতলী গ্রামের রাস্তায় দাড়িয়ে ছিল শিশু সুজন। সেসময় দ্রুতগামী একটি গ্রামবাংলা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সুজন।

সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।