ঝিনাইদহের যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী

ঝিনাইদহের যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী

ঝিনাইদহে জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দলটির জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মর্ডান মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, সরকার পতনের আন্দোলনে যুবদল নেতাকর্মীদের মাঠে থেকে সক্রিয় ভুমিকা পালন করার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।