ঝিনাইদহের কালীগঞ্জে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শেখ রাসেল মিনি ষ্টিডিয়াম মাঠে শুক্রবার বিকাল সাড়ে তিনটা সময় ফায়ার সার্ভিসের সদস্যদের মহড়া অনুষ্টিত হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মহড়া অনুষ্টিত হয়। অগ্নিকান্ড, মহাসড়কে দুর্ঘটনা, আটকে পড়ার উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের কর্মীদের দক্ষতা বাড়াতে এ মহড়ার আয়োজন করা হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামসুর রহমান বলেন, অগ্নিকান্ড, মহাসড়কে দুর্ঘটনা, আটকে পড়ার উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের কী কী সরঞ্জাম প্রয়োজন হয়, সেগুলোর ব্যবহার ও কিভাবে দ্রুত দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধার করতে হয়, সে সম্পর্কে হাতেকলমে শেখানো হয়েছে।

এছাড়া সেকোন স্থানে আগুন লাগলে কিভাবে তা নেভাতে হবে এবং প্রাথমিক চিকিৎসা দিতে হবে সে বিষয়েও শেখানো হয়েছে। এবং কোন ধরণের আগুন লাগলে তা নেভাতে বা যে কোন দূর্ঘটনায় ফায়ার সার্ভিসকে জানানোর জন্যও বলা হয়। এদিকে বিকালে উচ্চ শব্দে সাইরেন বাজাতে বাজাতে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কালীগঞ্জ শহরের শেখ রাসেল মিনি ষ্টিডিয়াম মাঠে দিকে ছুটে গেলে স্থানীয় লোকজনের অনেকেই গিয়ে সেখানে ভিড় করেন। কেউ কেউ ভেবেছিলেন কোনো দুর্ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণ পরই তাঁদের ভুল ভেঙে যায়।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী পলাশ বলেন, প্রথমে দেখে মনে হচ্ছিল শেখ রাসেল মিনি ষ্টিডিয়াম মাঠে কোন দূর্ঘটনা ঘটেছে। কিছুক্ষণ পরে তাঁর ভুল ভেঙে যায়। প্রকৃতপক্ষে এটা ছিল প্রশিক্ষণের জন্য সাজানো দুর্ঘটনামাত্র।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।