ঝিনাইদহে ২ শতাধিক চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ

ঝিনাইদহে ২ শতাধিক চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ

ঝিনাইদহের শৈলকুপায় দুই শতাধিক দুস্থ চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের পিড়াগাতি গ্রামে আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ চশমা বিতরণ করা হয়। সেসময় ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসাদুজ্জামান, সাবেক ইউপি সদস্য রইচ উদ্দিন মোল্লা, ইউনাইটেড কমিউনিটি ক্লাবের সদস্য সচিব রবিউল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দুস্থ চক্ষু রোগীদের এর আগে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। সেসব রোগীসহ ২০০ জনের চোখের দৃষ্টি পরীক্ষা করে চশমা বিতরণ করা হয়। দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে সহায়তা করতেই এই ফ্রি চশমা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি মানবিক সেবার অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।ঝিনাইদহে ২ শতাধিক চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।