ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৩১ মে’২০১৭: ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ  সুপার মোঃ মিজানুর রহমান জানান, ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযানে ঝিনাইদহ সদর থেকে ১৭  জন, শৈলকুপা থেকে ১২ জন, মহেশপুর থেকে ৮ জন, কালীগঞ্জ থেকে ১০ জন, হরিণাকুন্ডু থেকে ৬ জন ও কোটচাঁদপুর থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারের পর থানায় এনে জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।