স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ঝিনাইদহ জেলা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেফতার করেছে।
রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযানে তাদের গ্রেফতারের কথা জানিয়েছে ঝিনাইদহ পুলিশের ডিএসবি শাখা। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১৭ জন, হরিণাকুন্ডুতে ৩, কোটচাঁদপুরে ৭, শৈলকুপায় ৮, মহেশপুরে ৬, কালীগঞ্জে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কোনো রাজনৈতিক নেতাকর্মী নেই বলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, কোনো রাজনৈতিক হয়রানির জন্য অভিযান পরিচালিত হচ্ছে না। কেবল নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হচ্ছে।




