ঝিনাইদহ প্রতিনিধিঃ সন্ত্রাস জঙ্গিবাদ ও সম্প্রদায়ীকতার বিরুদ্ধে ঝিনাইদহে যুবলীগের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ঝিনাইদহ জেলা যুবলীগ এ সমাবেশের আয়োজন করে।
ঝিনাইদহ জেলার যুবলীগের আহবায়ক আসফাক মাহামুদ জন এর সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা নবী নেওয়াজ এমপি, রফিকুল ইসলাম রফিক, মোহাম্মদ আলী মিন্টু, সোহেল পারভেজ, জেলা আওয়ামী লীগ নেতা তৈয়ব আলী জোয়ার্দ্দার, এমএ সামাদ, বাবলুর রহমান বাবলু, মিজানুর রহমান মিজু, হাফিজুর রহমান, জেলা যুবলীগ নেতা রাশিদুর রহমান রাসেল, রাজু আহমেদ ও শফিকুল ইসলাম শিমুল।
বিকেলে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতা কর্মীরা সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তাগন সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।