× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

ঝিনাইদহে কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jhenidah-paddy-crop-Photo-03-05-21.jpg

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে করোনাকালে শ্রমিক সংকটে ধান ঘরে তুলতে না পারা এক কৃষকের ধান কেটে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা মথুরাপুর গ্রামের কৃষক জাফর মন্ডলের জমির ধান কেটে দেন তারা।

ধান কাটার শ্রমিক সংকট ও দাম বেশি থাকায় জাফর মন্ডল জমির ধান কাটতে পারছিলেন না এমন কথা শুনে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ধান কেটে দেয়ার আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহাদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক খান জাহান আলী, সদর থানা শাখার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান উজ্জল, পৌর শাখার সভাপতি অমিও মজুমদার অপু, যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল ইসলাম আক্কাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মালেক, প্রফেসর রেজাউল ইসলাম, রাসেল রানা, জিওন বিন আজম, আব্দুল হান্নান, অহিদুল ইসলাম প্রমুখ। নেতাকর্মীরা সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষক জাফরের ১ বিঘা জমির ধান কেটে দেন। এতে সন্তুষ্ঠি প্রকাশ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..