স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে গাড়ী পার্কিং করে রাখার দায়ে জরিমানা ও ৩টি মামলা দায়ের করেছে মোবাইল কোর্ট ।
রবিবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার নেতৃত্বে কালীগঞ্জ বাজার বৈশাখী মোড়ে রাস্তার উপর অবৈধভাবে গাড়ী পার্কিং এর অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় কালীগঞ্জ থানার পুলিশের এসআই জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় বেশ কয়েকটি ট্রাক অবৈধ পার্কিং দায়ে ১১ শত টাকা ৩ টি মামলা দায়ের করা হয় । তিনি পুনরায় যাতে রাস্তার উপর গাড়ী পার্কিং না হয় সে বিষয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন জায়গায় রাস্তার পাশে রাখা বালি দ্রুত অপসারণের জন্য নির্দেশনা প্রদান করেন।
