ঝিনাইদহে আবাসন প্রকল্পের ১০ টি ঘর পুড়ে ভষ্মিভূত

ঝিনাইদহ প্রতিনিধি॥২০আগস্ট’২০১৭::  ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ভুপতিপুর গ্রামের আবাসন প্রকল্পের ১০টি ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। সেই সময় ঘরের আসবাপত্রসহ নগদ প্রায় দেড় লাখ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

পোড়াহাটি ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লা জানান, রোববার সকালে বৈদ্যুতিক শর্টসাকিটে মাধ্যমে আবাসন প্রকল্পের একটি ঘর থেকে পর্যায়ক্রমে রোজিনা, উজ্বল, ইতিকা, রনি, মিনাল ওরফে মিলন, কমেলা, মসলেম, আয়ুব, মাজেদা ও রাজেদার ঘর পুড়ে যায়। এতে প্রয়োজনীয় আসবাপত্র ও নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।