× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

ঝিনাইদহে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস পালিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
সর্প দংশন সচেতনতা

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ: ‘চিকিৎসা আছে সর্প দংশনে সরকারী হাসপাতালে, সবখানে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস পালিত হয়েছে।

সিভিল সার্জন অফিসের আয়োজনে শনিবার সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, মেডিকেল অফিসার ডা: তালাত তাসনিম শুভ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাপে কামড়ালে গ্রামীন চিকিৎসা না দিয়ে হাসপাতালে আনতে হবে। হাসপাতালে সর্প দংশনের চিকিৎসা রয়েছে। এছাড়াও সচেতনতা বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..