আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে ঔষুধ ব্যবসায়ীদের সাথে নকল ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ এবং এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার সংক্রান্ত গণসচেতনতামূলক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ঝিনাইদহ ঔষধ প্রশাসনের আয়োজনে কালীগঞ্জ উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সে সময় বক্তব্য রাখেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, ঝিনাইদহ ঔষধ তত্বাবধায়ক নাজমুল হাসান, উপজেলা মেডিক্যাল অফিসার ডাঃ স্বম্পা মোদক। সে সময় ৮১ জন ঔষধ ব্যবসায়ীদের মাঝে এ আলোচনা করা হয় এবং নকল ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ এবং এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার সংক্রান্ত গণসচেতনতামূলক আলোচনাসহ নকল ঔষধ ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ হতে বিরত রাখার জন্য ঔষধ ব্যবসায়ীদের জানানো হয়।



