ফরিদপুরে বিএনপি নেতাকর্মীরা সমাবেশের মাঠেই জুমার নামাজ আদায় করেছেন। আগামীকাল বিএনপির গণসমাবেশ স্থলেই জুমার নামাজ আদায় করলেন মাঠে বিভিন্ন জেলা থেকে আগত বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরের কোমরপুর স্কুল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ হবে।আজ শুক্রবার দুপুরে কুমোরপুর স্কুল মসজিদ ও মাঠে নামাজের আয়োজন করা হয়। কয়েক হাজার নেতাকর্মী এই নামাজে অংশগ্রহণ করেন।
গত বুধবার থেকেই ফরিদপুরসহ আশপাশ জেলাগুলো থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। রাতে তারা এ মাঠেই অবস্থান করেন। শুক্রবার সকালে মঞ্চ থেকেই মাঠে নামাজ পড়ার ঘোষণা দেওয়া হয়।তার পরেই নেওয়া হয়ে প্রস্তুতি।
উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভাগীয় ও বড় শহরে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার ফরিদপুরে দলের গণসমাবেশ হওয়ার কথা রয়েছে। এর আগে বরিশাল, খুলনা ও ময়মনসিংহের মতো এখানেও বিএনপির নেতাকর্মীরা যাতে সমাবেশে না আসতে পারেন সেজন্য বিভিন্ন রকমা বাধা সৃষ্টি করা হয়।কিন্তু বাধা অতিক্রম করে বুধবার থেকেই মাঠে আসতে শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা।
এর আগে বিএনপির সমাবেশের জন্য শহরের রাজেন্দ্র কলেজের মাঠ চাওয়া হলেও তাদেরকে পাঁচ কিলোমিটার দূরবর্তী কোমরপুর স্কুল মাঠ বরাদ্দ করা হয়।


