× Banner
সর্বশেষ
আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জামালপুরে দুটি কেন্দ্র ভোট গ্রহণ স্থগিত, দুই প্রিসাইডিং অফিসার আটক

admin
হালনাগাদ: শনিবার, ৭ মে, ২০১৬

জামালপুর প্রতিনিধিঃ জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রিসাইডিং অফিসারের সহায়তায় সরকারদলীয় প্রার্থীর পক্ষে সিল মারার অভিযোগে দুই প্রিসাইডিং অফিসার আটক এবং নির্বাচনের দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

আজ শনিবার সকালে ভোট গ্রহণ শুরুর আগেই প্রিসাইডিং অফিসারের সহায়তায় সরকারদলীয় প্রার্থীর পক্ষে সিল মারার অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগে ভোট গ্রহণ স্থগিত রেখে দুই প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চবিদ্যালয় কেন্দ্র এবং আফচাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণের প্রস্তুতি চলছিল। এ সময় সিল মারা ব্যালট দেখে ভোট গ্রহণ বন্ধ করা হয়। উল্লেখ দুটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার যথাক্রমে মো. আনিসুজ্জামান ও এ কে এম আকরামুজ্জানকে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল বলেন,  ভোট গ্রহণের আগেই প্রিসাইডিং অফিসারের সহায়তায় সরকারদলীয় প্রার্থীর পক্ষে সিল মারার অভিযোগে ভোট গ্রহণ বন্ধ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..