জাবাখালী দীঘিটি অবমুক্ত রাখার ব্যবস্থা করলেন জগলুল হায়দার এমপি

হুসাইন আহমেদ:দীর্ঘ প্রতিক্ষার পর জাবাখালী দীঘিটি অবমুক্ত রাখার ব্যবস্থা করলেন জগলুল হায়দার এমপি।শ্যামনগর থানা অাওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বৃহত্তর খুলনা জেলা অাওয়ামীলীগের সাবেক সহ সভাপতি, ঈশ্বরীপুর ইউনিয়ন বোর্ডের অামরণ প্রেসিডেন্ট, এমপি মহোদয়ের মাতামহ মরহুম হাজী কোরবান অালী সরদার অানুমানিক অর্ধশত বছর অাগে জনসাধারণের সুপেয় পানির জন্য ঈশ্বরীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অনেকগুলো বিশাল বিশাল দীঘি খনন করেছিলেন।

সেগুলোর মধ্যে একটি হচ্ছে উক্ত ইউনিয়নের গোমানতলি জাবাখালি গ্রামে। এই দীঘিটির কিনারার জায়গা বিক্রি করার জন্য সাম্প্রতিক সময়ে হাজী কোরবান সরদারের কয়েকজন ওয়ারেশ ব্যক্তিরা চেষ্টা করছিল। যেটি উক্ত এলাকায় জনরোষের সৃষ্টি করে।

ঘটনাটি সম্পর্কে অবহিত হয়ে শনিবার বিকালে উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা – ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার। সেখানে উপস্থিত হওয়া শত শত এলাকাবাসী তাদের অভিযোগ এমপি মহোদয়ের কাছে তুলে ধরেন।

সকলের দাবী মনোযোগ সহকারে শুনে এমপি জগলুল বলেন, ” অামি যতদিন অাপনাদের এমপির দায়িত্বে থাকব ততদিন অামার নানার স্মৃতি বহনকারী এই দীঘি ও দীঘির পাড় বেদখল হতে দেব না।

এটি অাজ থেকে অাপনাদের জন্য অবমুক্ত থাকবে।” সকলের দাবীর প্রেক্ষিতে উক্ত দীঘিতে পাকা সিঁড়ি নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন জগলুল হায়দার এমপি।

এসময় তার সাথে অারও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি এ্যাড শোকর অালী, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান বাবু ভবতোষ মণ্ডল, অাটুলিয়া ইউপি চেয়ারম্যান অাবু সালেহ বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং অনেক সাধারন বেক্তি উপস্তিত ছিলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।