জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাপ্রধানকে অনুরোধ-জাপানের রাষ্ট্রদূত

জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাপ্রধানকে অনুরোধ-জাপানের রাষ্ট্রদূত

বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছে অনুরোধ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ করেন জাপানের রাষ্ট্রদূত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি মঙ্গলবার বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেন।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতার বিষয়ে আলোচনার পর রাষ্ট্রদূত আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের বিষয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তিনি জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার এবং বাংলাদেশে জাপানি নাগরিক ও কোম্পানির কার্যক্রমে সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করেন।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারসহ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।