জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর ৩দিন ব্যাপী কর্মসূচি সমাপ্ত

মেহের আমজাদ, মেহেরপুর: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪১তম শাহাদৎ বার্ষিকী স্মরণে অনুষ্ঠানের সমাপনী দিনে আলোচনা সভা ও বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ছড়া, কবিতা ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ৩দিন ব্যাপী কর্মসূচি গতকাল শেষ হয়েছে ।

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল রবিবার সন্ধ্যায়  শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ১ম পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমীর সহ সভাপতি নুরুল আহমেদ। বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ সভাপতি মোমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাশ্বত নিপ্পন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব ও নির্বাহী সদস্য নিশান সাবের। ২য় পর্বে বঙ্গবন্ধুর স্মরণে ছড়া, কবিতা ও সঙ্গীত পরিবেশনা করেন জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।