× Banner
সর্বশেষ
জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস

পিআইডি

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের খেলা শুরু

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর জাতীয় পর্যায়ের খেলা আজ ঢাকার মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা জাতীয় পর্যায়ের খেলার উদ্‌বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব)আবু নূর মোঃ শামসুজ্জামান, পরিচালক (প্রশাসন) শাহীনুর শাহীন খান।

জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিচ্ছে দেশের আটটি বিভাগের চ্যাম্পিয়ন ৮টি বালক ও ৮টি বালিকা দল। ২২,২৩,২৪ ও ২৫ ফেব্রুয়ারি যথাক্রমে গ্রুপ, সেমিফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হবে। ২৭ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বালক-বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

দেশের ৬৫ হাজার ৩৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা দল টুর্নামেন্টে অংশ নেয়। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলা শেষে জাতীয় পর্যায়ের খেলা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..