জাতির পিতার স্মৃতিস্তম্ভে সদ্য যোগদানকৃত স্বাস্থ্য সেবা সচিবের পুষ্পস্তবক শ্রদ্ধা নিবেদন

জাতির পিতার স্মৃতিস্তম্ভে সদ্য যোগদানকৃত স্বাস্থ্য সেবা সচিবের পুষ্পস্তবক শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক শ্রদ্ধা নিবেদন করেন সদ্য যোগদানকৃত স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম।

আজ ১০ অক্টোবর, সকাল ৮ টায়, রাজধানীর ধানমণ্ডি ৩২ নং এ শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সাইফুল্লাহিল আজম, যুগ্মসচিব (প্রশাসন) আঞ্জুমান আরা, যুগ্মসচিব (বিশ্বস্বাস্থ্য) মামুনুর রশীদসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা এসময় সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মুহঃ আনোয়ার হোসেন হাওলাদারের অবসরজনিত কারনে মোঃ জাহাঙ্গীর আলম গতকাল ৯ অক্টোবর বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।