বেনাপোলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর আহত

বেনাপোলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর আহত
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল বড় আঁচড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই জিয়াউর রহমান (৩০) আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে।
আহত জিয়াউর বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া  গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
আহত জিয়াউর রহমান জানান, বাড়ির পাশের একটি জমি নিয়ে ছোট ভাই শরিফুল ইসলামের সাথে তার বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার দুপুরে ছোট ভাই শরিফুল ইসলাম তার বাড়িতে এসে হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত সাড়ে সাত টায় ইন্টার্ণ ডাক্তার তন্ময় তাকে ঢাকা রেফার করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।