× Banner
সর্বশেষ
আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

সালথায় কালবৈশাখী ঝ‌ড়ে লন্ডভন্ড একটি গ্রাম

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
সালথায় কালবৈশাখী ঝ‌ড়

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় মাঝার‌দিয়া ইউনিয়‌নের মুরা‌টিয়া গ্রা‌মে কাল‌বৈশা‌খী ঝড় হানা দেয়, সা‌থে শুরু হয় ভা‌রি বৃ‌ষ্টি। ঝ‌ড়ের কব‌লে পরে যায় পু‌রো মুরা‌টিয়া গ্রাম, এত ক‌রে প্রায় শতা‌ধিক প‌রিবারের ঘর বা‌ড়ি ক্ষ‌তিগ্রস্থ হয়।
জানা যায় বৃহস্প‌তিবার ১৪ মে বিকা‌লে প্রচন্ড কাল‌ বৈশখী ঝ‌ড় শুরু হয়। প্রায় ৩০ মি‌নি‌টের ঝ‌ড়, দমকা হাওয়া ও ভা‌রি বৃ‌ষ্টিতে তছনছ হ‌য়ে যায় মুরা‌টিয়া গ্রা‌মের শতা‌ধিক প‌রিবারের বসত ঘর, অনেকের ঘ‌রের বেড়া নেই, কা‌রো চাল নেই, কা‌রো ঘ‌রের উপর গাছ ভে‌ঙ্গে প‌রে‌ছে, কা‌রো ঘ‌রের উপর ডাল ভে‌ঙ্গে প‌রে‌ছে, অ‌নে‌কের ঘরসহ উরে গে‌ছে ত‌বে কোন মানুষ বা পশুপা‌খি হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।
স্থানীয় ক‌য়েকজ‌নের সা‌থে কথা ব‌লে জানা যায় মুরা‌টিয়া গ্রা‌মে প্রায় তিন শতা‌ধিক প‌রিবা‌রের বসবাস, কম‌বে‌শি প্রায় সবাই ক্ষ‌তি গ্রস্ত হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে শতা‌ধিক প‌রিবার বে‌শি ক্ষ‌তি গ্রস্থ হয়ে‌ছে। অ‌নেকের রা‌তে থাকার মত ঘরি‌টি নেই ঝ‌ড়ে উড়ে গে‌ছে সব। ক‌রোনার এই মহামা‌রির সম‌য়ে ঝ‌ড়ে ক্ষ‌তিগ্রস্থ অসহায় প‌রিবারগু‌লো মাথা গোজার ঠাইটুকু হা‌রি‌য়ে আজ দি‌শে হারা।
সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার ব‌লেন, ক‌রোনা ভাইরা‌সের এই দূ‌র্যোগময় সম‌য়ে কাল‌বৈশা‌খী ঝ‌ড়ের আঘাত দুঃখজনক। ঝ‌ড়ের কব‌লে পরা প‌রিবা‌রের ক্ষ‌তিগ্র‌স্থের প‌রিমান নিরুপণ ক‌রে উপ‌জেলা প্রশাসন এর পক্ষ থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা করা হ‌বে।


এ ক্যটাগরির আরো খবর..