কর্মহীন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী দিলেন ছাত্রনেতা আবু রায়হান

কর্মহীন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী দিলেন ছাত্রনেতা আবু রায়হান
তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :  সারা বিশ্বে প্রাণঘাতী ‘করোনা-ভাইরাস’ আক্রান্ত হয়ে হাজার-হাজার মানুষ প্রাণ-হারিয়েছে। হাসপাতালে মৃত্যুপথের বহু আক্রান্ত রোগী। সুস্থ অবস্থায় যারা আছে তারাও রয়েছে গৃহবন্ধী।

প্রায় ১ মাস ঘরবন্ধী থাকার কারনে কর্মহীন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গরিব, অসহায় এবং দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য, চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু রায়হান।

ইতিমধ্যে আবু রায়হান অসহায় কৃষকের পাকা ধান কেটে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। হতদরিদ্রদের খাবারের যোগান দিতে কাজ করেছেন বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক নেতার সাথে। রাতের আঁধারে খোজ খবর নিয়েছেন আশেপাশের বিপদে পড়া প্রত্যেক পরিবারের।

তার এসব কর্মকান্ড নিয়ে কথা হয় দি নিউজের প্রতিনিধির সাথে। জানতে চাইলে কলেজ ছাত্রলীগের এই পরিশ্রমী ছাত্রনেতা আবু রায়হান দি নিউজের প্রতিনিধিকে বলেন, সত্যিকারি মানুষ বর্তমান সময় মানবেতর জীবন কাটে। একদিকে করোনার ভয়, অন্যদিকে জীবিকা না করতে পেরে চতুর্দিক থেকে অলসতা চেপে ধরছে। তাদের কথা চিন্তা করে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে এবং আমার বন্ধুদের সহযোগীতায় এই সময়ে বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছি। সবাইকে শুধু এটাই বলবো আপনারা ঘরে থাকুন,সুস্থ থাকুন,করোনা ভাইরাস কে প্রতিরোধ করুন। সরকারের নির্দেশনা মেনে চলুন।

প্রসঙ্গ : বাংলাদেশ সরকার এমন পরিচিতি দেখে সাধারণ ছুটির ঘোষণা দেয়। শহর থেকে গ্রাম পর্যন্ত গণসচেতনতা সৃষ্টি করতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া। ফলে কর্মহীন’রা গৃহবন্দী হয়ে পড়ে এমন পরিচিতি দেখে সরকার দেশের প্রতিটি জেলা উপজেলায় দিনমজুর ও অসহায়দের জন্য ত্রাণসামগ্রী ব্যবস্থা করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।