অসীম মোহন্ত,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে শ্রমিক সংকটে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছে কৃষক। মহামারী করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব অর্থনীতিে নেমে এসেছে বিপর্যয়। দেশের অর্থনীতি স্থবির। অচলাবস্থা সৃষ্টি হয়েছে সকল খাতে। গ্রামীণ কৃষিও বাদ যায়নি এর প্রভাব থেকে।
বাংলাদেশ কৃষি প্রধান দেশে, দেশের মোট জনসংখ্যার প্রায় ৮০ ভাগ মানুষ পরোক্ষ-প্রতক্ষ ভাবে কৃষি কাজের সাথে জড়িত। এখন চলছে আমন ধানের মৌসুম। মাঠে মাঠে ধান পেকে মাঠ সোনালী রং ধরেছে।
দেশের সকল অঞ্চলের মানুষের মত নন্দীগ্রাম উপজেলার কৃষকরাও পাকা ধান নিয়ে ব্যস্ত সময় পার করছে। সোনালী ধান নিয়ে কৃষকের মুখে হাঁসি থাকার কথা থাকলেও এখন তাদের মুখ বিবর্ণ। কারন শ্রমিক সংকটের কারনে মাঠের পাকা ধান ঘরে তুলতে পারছেনা কৃষক। ধান কাটার জন্য কৃষকরা মূলত রংপুর অঞ্চলের শ্রমিকদের উপর নির্ভর করে থাকে। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে লক ডাউন করা হয়ে পুরো অঞ্চল।
গণপরিবহন বন্দ। করোনার আতংকে আছে মানুষ, তাই নন্দীগ্রাম উপজেলার শ্রমিকরা মাঠে নামতে ভয় পাচ্ছে। তাই কৃষক ভয় পাচ্ছে সঠিক সময়ে তারা মাঠ থেকে ধান আনতে পারবেকিনা। এদিকে গত দু’দিন আগে নন্দীগ্রাম উপজেলার কয়েকটি ইউনিয়নে ওপর দিয়ে বয়ে যায় শীলাবৃষ্টি। শীলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ধানের। ত ধান চাষের খরচ তুলতেই হিমশিম খেতে হবে তাঁদের।
কথা হয় দামুয়াপাড়া গ্রামের কৃষক রবীন্দ্র নাথ মহন্তের সাথে। তিনি জানান, শ্রমিক সংকটের কারনে এখনো মাঠ থেকে ধান আনতে পারেননি তিনি। শংকায় আছেন ধানের ন্যায্য মূল্য নিয়েও।
এ বিষয়ে কথা হয় উপজেলা কৃষি কর্মকর্ত মোঃ আদনান বাবু বলেন,নন্দীগ্রাম উপজেলাতে ২০ হাজার ১৫৫ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ করা হয়েছে। ধান কাটা নিয়ে কৃষকরা একটু অস্বস্তিতে আছে। তবে সবদিক থেকে কৃষকদের সহায়তা করার জন্য প্রস্তুত উপজেলা কৃষি অফিস।উপজেলার কিছু কিছু জায়গাতে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে ধান কেটে দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা।
এদিকে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, কৃষকদের ধান কাটার জন্য সব রকম সহায়তা দেবে উপজেলা প্রশাসন।


