ছাতকে সমাজসেবা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

ছাতক প্রতিনিধিঃ ছাতকে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুজ্জামান খানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আবদুস সামাদের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় বিদায়ী অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সামাজসেবা কর্মকর্তা আনিসুজ্জামান খান।

বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আবদুল মুছাব্বির, সাবেক কামন্ডার নুরুল আমিন, সাবেক ডেপুটি কমান্ডার স্বারাজ কুমার দাস, পৌর কমান্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিন বুলি, কদর মিয়া, তালেব আলী, লাল মিয়া, নিজাম মিয়া, ফজর উদ্দিন, শাহজাহান মিয়া প্রমুখ। সভাশেষে বিদায়ী অতিথির হাতে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন মুক্তিযোদ্ধাবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।