ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দিস্থ আল-ইসলাম সমাজ কল্যাণ সংস্থার ‘৮ম আল-ইসলাম কুইজ প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় গ্রামের ৯২নং সদুখালি নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কুইজ বিজয়ি ১৫জন প্রতিযোগিকে পুরস্কার প্রদান করা হয়।
সংগঠনের সহ-সভাপতি সালাহ উদ্দিন এর সভাপতিত্বে ও অর্থ সস্পাদক আবদুল মুক্তাদির ফয়জুলের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিংচাপইড় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়ার্ড সদস্য মো. তুরন মিয়া, ৯২নং সদুখালি নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা নুরুল আমিন মু. শাহনুর, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুহেলা রানা, সহকারি শিক্ষিকা রাহিমা বেগম, সাংবাদিক হেলাল আহমদ ও সংগঠক এমরান আহমদ নোমান। বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ও সহ-অর্থ সম্পাদক রহিম উদ্দিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন ও কোরআন তেলাওয়াত করেন, ইশতিয়াক মাহমুদ।
এসময় মুরব্বী সমর আলী, আবদুল জলিল, আবদুস সালাম, আবদুল খালিক, সোনাহর আলী, ৯২নং সদুখালি নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছাদিকুর রহমান, আল-মদীনা ইসলামিক একাডেমীর শিক্ষক আনোয়ার হোসেন, স্থানীয় হেলাল আহমদ, আবদুল শহীদ, আবদুস সবুর, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক বাহরাম উদ্দিন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক আলীম উদ্দিন, প্রচার সম্পাদক জাকির আহমদ, সহ-প্রচার সম্পাদক মাসুম আহমদ, শিক্ষা সম্পাদক শিশু মিয়া, ক্রীড়া সম্পাদক আবু তাহের মো. সাবের, সদস্য মাসুদ রানাসহ প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষা ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা নুরুল আমিন মু. শাহনুরকে সংস্থার পক্ষথেকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান হয়।
পরে গত ১৩ সেপ্টেম্বর গ্রামের পৃথক ২টি কিন্ডারগার্টেন ও ২টি প্রাইমারি স্কুলের ৯৬জন শিক্ষার্থীর অংশ গ্রহনে ৩টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ি পঞ্চম শ্রেণিতে ১ম স্থানে বানিকান্দিস্থ জালালিয়া ইসলামি একাডেমীর ছাদিক আহমদ, দ্বিতীয় স্থানে ৯১নং নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হোসাইন আহমদ, তৃতীয় স্থানে বানিকান্দিস্থ জালালিয়া ইসলামি একাডেমীর আবদুল কাঈদ গিলমান, চতুর্থ স্থানে ৯২নং সদুখালি নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইদা বেগম ও পঞ্চম স্থানে ৯১নং নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়নাল আবেদীন।
চতুর্থ শ্রেণিতে ১ম স্থানে ৯২নং সদুখালি নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাতেহা আক্তার, দ্বিতীয় স্থানে একই বিদ্যালয়ের ইশতিয়াক মাহমুদ, তৃতীয় স্থানে ৯১নং নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মারিয়া সুলতানা নুহা, চতুর্থ স্থানে বানিকান্দিস্থ জালালিয়া ইসলামি একাডেমীর উসমান শাহ ও পঞ্চম স্থানে ৯২নং সদুখালি নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মারজিয়া বেগম। তৃতীয় শ্রেণিতে ১ম স্থানে বানিকান্দিস্থ জালালিয়া ইসলামি একাডেমীর মাহবুবা আক্তার মিমি, দ্বিতীয় স্থানে মদিনা বাজারস্থ আল-মদীনা ইসলামি একাডেমীর ইমরুল আমিন রুহান, তৃতীয় স্থানে একই একাডেমীর তামলিমা বেগম, চতুর্থ স্থানে বানিকান্দিস্থ জালালিয়া ইসলামি একাডেমীর মাহফুজা আক্তার রুমি ও পঞ্চম স্থানে একই একাডেমীর নুরিয়া আক্তার সুখিকে পুরস্কার প্রদান করা হয়।


