বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে করোনা পরীক্ষা করার জন্য নেই কোন স্বাস্থ্য কর্মী

বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে করোনা পরীক্ষা করার জন্য নেই কোন স্বাস্থ্য কর্মী
স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বিশ্ব জুড়ে যখন করোনা নিয়ে আতঙ্ক তখন বাংলাদেশের নেই কোন মাথা ব্যাথা এমনটি অভিযোগ করলেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে কর্মরত বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ।
প্রতিদিন বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রায় ৭ থেকে ৮ হাজার দেশী বিদেশী মানুষ যাতায়াত করে শুধু পাসপোর্ট যাত্রী হিসাবে। এছাড়া এ পথে ভারত এর বিভিন্ন প্রদেশ থেকে আসে প্রতিদিন পন্যবাহি ট্রাকের সাথে হেলপার ড্রাইভার। এছাড়াও আসে ভারত থেকে বন্ধন নামে একটি যাত্রী বাহি ট্রেন। এবং  পন্যবাহি ওয়াগন ট্রেন। কিন্তু এসব ট্রাক ড্রাইভারদের ও রেলের যাত্রীদের পরীক্ষা করার কোন ব্যবস্থা নেই। প্রথম দিকে দুই একদিন লোক দেখানো একটি হাত স্কানার নিয়ে অদক্ষ লোক দিয়ে পরীক্ষার কাজ চালালেও  এখন আর কোন পরীক্ষা করা  হচ্ছে না।
বেনাপোল চেকপোষ্ট কার্গো শাখায় সকাল থেকে রাত অবধি কাজে  নিয়োজিত থাকা মোশরাফ হোসেন বলেন সারাদিন কোন স্বাস্থ্য কর্মী বা তাদের কোন লোককে এখানে দেখি নাই। এখানে একজন সাধারন লোক কয়েকদিন ভারতীয় ট্রাক ড্রাইভারদের কপালে একটি মেশিন স্পর্শ করলেও এখন আর তা করে না। সকাল থেকে দেখছি তাদের ব্যবহৃত খালি চেয়ারটি পড়ে রয়েছে।
বেনাপোল রেলষ্টেশন এলাকার মিজানুর রহমান বলেন ভারতীয় ট্রেনে যাত্রী এলে তেমন কোন পরীক্ষা করতে দেখা যায় না। মাঝে মধ্যে লোক দেখানো একজন এখানে মুষ্টিমেয় কিছু যাত্রীদের পরীক্ষা করলেও ভারত থেকে আগত সকল যাত্রীদের পরীক্ষা নিরীক্ষা করা হয় না।
বেনাপোল আন্তর্জাতিক চেকপেষ্টে আল-আমিন নামে একজন ব্যবসায়ি বলেন, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ট্রাক চালকরা এবং হেলপাররা আমদানি পন্যবাহি ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আমদানি পন্যর জন্য ২৪ ঘন্টা সীমান্ত খোলা থাকলেও সেখানে কোন পরীক্ষার ব্যবস্থা নেই।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তালুকদার বলেন, আমি করোনা ভাইরাস এর জন্য দ্রুত ভারতীয় ট্রাক ড্রাইভারদের পরীক্ষা করার জন্য ব্যবস্থা নিয়েছিলাম। এবং ওখানে একজন স্বাস্থ্য কর্মী ও দিয়েছিলাম। এখন নেই আমার জানা নেই । এ বিষয়টি আমি দেখব।
অপরদিকে দেশের বৃহত্তম এ স্থল বন্দরের ইমিগ্রেশনে নেই কোন আধুনিক  যন্ত্রপাতি। এখানে নেই কোন থার্মো স্কানার।   একটি মান্ধাত্বা আমলের থার্মো স্কানার আছে তাও নষ্ট হয়ে আছে।
এ ব্যাপারে বেনাপোল ফাইভ ষ্টারের ম্যানেজার আশাদুজ্জামান আশা বলেন, দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল এবং আন্তর্জাতিক চেকপোষ্ট । এপথে দেশী বিদেশী পর্যটক সহ আমদানি রফতানি পন্য আনা নেওয়ায় শত শত পন্য বাহি ট্রাক ও ভারত থেকে আসে যায়। সারা বিশ্বে যখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক তখন এ চেকপোষ্টে নেই প্রয়োজীয় ব্যবস্থা।
বেনাপোল ইমিগ্রেমন ওসি আহসান হাবিব বলেন, ইমিগ্রেশনের আগমনী শাখায় কয়েকজন মেডিকেল সদস্য ভারত থেকে আসা যাত্রীদের কপালে স্কানার দিয়ে পরীক্ষা করে। সেটায় শুধু তাপমাত্রা নির্নয় ছাড়া অন্য কিছু নির্নয় করা সম্ভব না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।