চাঁদাবাজি ও ফসল নষ্ট করার মামলায় ধামইরহাটের আলোচিত ডাক্তার মাজেদুর এখন শ্রীঘরে

চাঁদাবাজি ও ফসল নষ্ট করার মামলায় ধামইরহাটের আলোচিত ডাক্তার মাজেদুর এখন শ্রীঘরে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটের আলোচিত ডাক্তার, স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারী পরিচালক ডা. মাজেদুর রহমানকে একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আলোচিত এই ডাক্তার মাজেদুর জেল হাজতে যাওয়ায় গাংরা গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সস্তি প্রকাশ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাটনা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল গোফফার গাংরা মৌজার আর এস ৪০ নং খতিয়ানে ১১৩ ও ১১৪ দাগে ৫৩ শতাংশ জমিতে সরিষা রোপন করেন। উক্ত জমিতে চাষ করতে হলে দেড় লাখ টাকা চাঁদা দাবী করেন ডাক্তার মাজেদুর গং, যা দিতে অপারগতা প্রকাশ করে ভুক্তভোগী আব্দুল গোফফার।

এতে ডাক্তার মাজেদুর গং ক্ষিপ্ত হয়ে গত ১৭/১২/২১ তারিখে দুপুর ২ টায় ডাক্তার মাজেদুরের নেতৃত্বে বিভিন্ন লাঠিয়াল বাহিনী নিয়ে এসে সমস্ত জমির সরিষা ক্ষেত ধ্বংস করে দেন। অভিযোগ নিয়ে প্রথমে ধামইরহাট থানায় উপস্থিত হলে তৎকালীন ওসি (সদ্য বদলী হওয়া) অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা মামলা নিতে গড়িমুসি করলে বাদী আদালতের স্মরনাপন্ন হলে আদালত কর্তৃক আদিষ্ট হয়ে ওসি পরবর্তীতে চলতি বছরের ১৬ জানুয়ারী মামলাটি রেকর্ড করেন। সেই মামলায় গত ৮ ফেব্রæয়ারী ধামইরহাট থানা পুলিশ ডাক্তার মাজেদুরকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নুরুল ইসলাম জানান, ধামইরহাট থানায় আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।