× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

পিআইডি

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি সিদ্ধান্ত নেওয়া হবে -বাণিজ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না কমলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে।উপদেষ্টা আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। কোনো সংকট নেই-যথেষ্ট মজুত রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। ফলে আগামী চার পাঁচ দিনের মধ্যে বাজার স্বাভাবিক না হলে আমরা আমদানির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত দিবো।

এ সময় হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়া অযৌক্তিক বলে মন্তব্য করে শেখ বশিরউদ্দীন বলেন, একাধিক কারণে পেঁয়াজের দাম বেড়েছে। মৌসুমের শেষ, হঠাৎ করে ভারী বৃষ্টি, পেঁয়াজ সংরক্ষণের সময় শুকিয়ে যাওয়ার পরে ওজন কমে যাওয়া ইত্যাদি দাম বেড়ে যাওয়ার কারণ।

পেঁয়াজের দাম বৃদ্ধি মজুতদার বা সিন্ডিকেটের কারণে হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমার কাছে মজুতদারি বা সিন্ডিকেটের খবর নেই। সাময়িক সংকট তৈরি হয়েছে। আশাকরি দ্রুত সংকট কেটে যাবে।

উপদেষ্টা বলেন, ইতোমধ্যে পেঁয়াজ আমদানির জন্য ২ হাজার ৮০০ আবেদন পড়েছে। ১০ শতাংশ আবেদন যদি অনুমোদন দেওয়া হয় তাহলে বাজার পেঁয়াজে সয়লাব হয়ে যাবে। কৃষক ক্ষতির মুখে পড়বেন। এজন্য আমরা সামগ্রিক বিবেচনায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..