কেন্দ্রে কেন্দ্রে চলছে ফলাফল ঘোষণা এগিয়ে আতিকুল ইসলাম

দি নিউজ ডেক্সঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রায় গোলযোগহীনভাবে ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রে কেন্দ্রে চলছে ফল ঘোষণা। বিভিন্ন কেন্দ্রের ফল সন্নিবেশিত করে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফল ঘোষণা করছেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুলকাসেম।

শনিবার বিকাল পৌনে ৬টা পর্যন্ত ৭টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। তাতে নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ভোট, তার পেছনে রয়েছেন বিএনপির তাবিথ আউয়াল। ধানের শীষ প্রতীকে তার ভোট সংখ্যা ১০০৪। ঢাকা উত্তরে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২ হাজার ১২টি। এগুলোর ৭ হাজার ৮৪৬টি ভোট কক্ষে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ইভিএমে ভোটগ্রহণ চলে। ঢাকা উত্তরে মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।