চরাঞ্চল সহ বেড়া উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হচ্ছে সরিষা

চরাঞ্চল সহ বেড়া উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হচ্ছে সরিষা

নির্মল সরকার, বেড়া,পাবনা প্রতিনিধি ; পাবনার বেড়া উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ করা হচ্ছে সরিষা। যেদিকে দু’চোখ যায় মাঠে শুধু সরিষা ফুলের সমারোহ। হলুদে হলুদে ছেয়ে গেছে বাংলা মায়ের গ্রামীন জনপদ। সরিষার ক্ষেত হলুদ ফুলের রঙয়ে রাঙিয়ে দিয়েছে দিক দিগন্ত। মাঠের পর মাঠ যেন হলুদ রঙের শাড়ী বিছানো,হলুদ রঙে সেজেছে রুপসী বাংলা। হলুদ ফুলের হাসিতে দুর হয়ে যায় ক্লান্তি,স্বপ্ন সুখে উজ্জীবিত কৃষক।

উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা যায়, চরাঞ্চল সহ বেড়া উপজেলায় ৩ হাজার ৪৬০ হেক্টর (৩৪৬০) জমিতে সরিষা চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার বাম্পার ফলন হবে এমনটাই আশা করেছেন কৃষি কর্মকর্তা সহ সরিষা চাষীরা। উপজেলার চাকলা গ্রামের কৃষক জয়নাল হক জানান, তিনি এ মৌসুমে ৫ (৫) বিঘা জমিতে বারি-১৪ (১৪) জাতের সরিষা চাষ করেছেন,রোগ বালাই না হলে ভালো ফসল হবে এমনটাই আশা করছেন। ঢালার চর ইউনিয়নের কৃষক ছাত্তার আলী বলেন, অন্যান্য ফসলের তুলনায় সরিষা চাষে খরচ অনেক কম। সরিষার জমিতে সার,সেচ ও কীটনাশকের প্রয়োগ একেবারেই কম।

নভেম্বর মাসের শুরুতে সরিষার চাষ শুরু হয়। ফলন পাকতে ৭৫ থেকে ৯০ (৭৫-৯০) দিন সময় লাগে। এখন চলছে মাঝামাঝি সময়। সমতল ও তুলনা মুলক উঁচু জমি সরিষা চাষের জন্য উপযুক্ত। হালকাভাবে জমি কর্ষণ, সার প্রয়োগ এর পর সরিষার বীজ বপন করতে হয়। উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর নাকালিয়া গ্রামের কৃষক আনছার আলী বলেন, আমি ৩ বিঘা (৩) জমিতে সরিষা চাষ করেছি,সরিষার ক্ষেত ফুল ফুলে ছেয়ে গেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি কর্মকর্তা মো.মসকর আলী বলেন, কৃষকদের সরিষা চাষ আগ্রহ সৃষ্টির জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মৌসুমে প্রায় ১২শ’ (১২০০) কৃষকের মাঝে বিনা মূল্যে ১ (১) কেজি বীজ ও ৩০ (৩০) কেজি করে সার সরবরাহ করেছি। কৃষি কর্মকর্তা,উপসহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলা কৃষি অফিস সার্বক্ষনিক কৃষকদের পরামর্শ এবং সমস্যার সমাধান করে যাচ্ছে। চলতি মৌসুমে ৬ হাজার ৭৩০ (৬৭৩০) মেট্রিক টন সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।