× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

চতুর্থবারের মতো বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান

অপরাজিতাদের শুভাকাঙ্খী ও সহযোগিতা করায় বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের পুরস্কার পেয়েছেন গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় অপরাজিতা সম্মেলন শেষে শনিবার বিকেলে তৃতীয় অধিবেশনের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনির হাত থেকে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের পুরস্কার গ্রহন করেছেন সৈকত গুহ পিকলু। এর আগে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু দুইবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ও একবার জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী পদক পেয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ড এম্বেসির ডেপুটি হেড অফ মিশন করিন হেলচোজ পিগনানি, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, সুইজারল্যান্ড ভিত্তিক এনজিও হেলভেটাসের কান্ট্রি ডিরেক্টর মিঃ বেন। এরআগে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বাগেরহাট জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শরিফা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আরমা দত্ত, নাসিমা জাহান ববি, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট রোখসানা খন্দকার।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এমপি। বিশেষ অতিথি ছিলেন, রাশেদ খান মেনন এমপি, আনিসুল ইসলাম মাহমুদ এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..