রাজিব শর্মা, চট্টগ্রাম :: গতকাল সারাদিন ও আজ ভোর
থেকে বৈরি আবহাওয়ার কারণে টানা বৃষ্টির ফলে
বন্দর নগরীর চট্টগ্রামে শহরের গুরুত্বপূর্ণ
এলাকায় কোমর পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির পানি
নামতে না পেরে জলজট সৃষ্টি হয়ে নগরীর
অলিতে গলিতে।
রাস্তাঘাট অলিগলি পেরিয়ে জলাবদ্ধতার পানি ঢুকে
পড়েছে বাসাবাড়িতে। দুর্ভোগের নানা চিত্র উঠে
ভোক্তভুগীদের থেকে। রীতিমতো নোংরা
পানিতে সাঁতার কেটে অনেকে পৌঁছেছেন
কর্মস্থলে।
এদিকে পানিতে তলিয়ে গেছে- নগরীর
সিমেন্টক্রসিং, হালিশহর, বড়পুল, ষোলশহর, মুরাদপুর,
প্রবর্তক, কাপাসগোলা, চকবাজার, আগ্রাবাদসহ
নিম্নাঞ্চল কোমর পানিতে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ভোর
থেকে নয়টা পর্যন্ত আবহাওয়া অফিস যখন ৩২
মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কর্ণফুলী
নদীতে তখন জোয়ার। ফলে বৃষ্টির পানি নামতে
পারেনি খাল বেয়ে নদীতে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে,
ভোর রাত ২টা ৫৭ মিনিটে কর্ণফুলীতে জোয়ার
শুরু হয়। যা স্থায়ী ছিল সকাল ৯টা ১৭ মিনিট পর্যন্ত। ৯টা
১৮ মিনিটে শুরু হয় ভাটা। আবার জোয়ার আসবে
বিকেল ৩টা ৩৪ মিনিটে। যা স্থায়ী হবে রাত ৯টা ৪৪
মিনিট পর্যন্ত।
আগ্রাবাদ এলাকার ব্যাংকে চাকুরি করেন। তার সাথে
কথা বলে জানা যায়, এক্সেস রোড, শান্তিবাগ,
বেপারিপাড়া, মুহুরীপাড়া, রঙ্গিপাড়া, শ্যামলী আবাসিক,
আগ্রাবাদ হাউজিং, ছোটপুল এলাকায় পানি উঠে
গেছে। মহেশখালে জোয়ারের পানি
ঠেকানোর জন্য বন্দর কর্তৃপক্ষ অস্থায়ী বাঁধ
দিয়েছিল। কিন্তু বৃষ্টির পানি নামবে কীভাবে।
অবিলম্বে মহেশখালের বাঁধ অপসারণ করে
একেবারে খালের মুখে স্লুইস গেট দিতে
হবে। নয়তো বিশাল একটি এলাকা বর্ষায় সুইমিং পুলে
পরিণত হবে।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ
জ ম নাছির উদ্দীন সরেজমিন পরিদর্শন করে
জলাবদ্ধতার সঠিক কারণ ও করণীয় নির্ধারণের জন্য
সংশ্লিষ্ট সকলকেই নির্দেশ দেন ও দুঃখ প্রকাশ করেন।

