চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

লাবনী বড়ুয়া রুপা,(চট্টগ্রাম) সাতকানিয়াঃ চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে শনিবার (০৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে নাশকতার মামলায় সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা জসিম উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ।

জেলা পুলিশ সূত্র জানায়, নাশকতার অভিযোগে সাতকানিয়া থানায় দায়ের হওয়া মামলায় জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বলেন, চট্টগ্রাম মহানগর পুলিশের সহায়তা নিয়ে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে।

‘জসিমের বিরুদ্ধে হত্যা ও নাশকতাসহ নানা অভিযোগে ১০টি মামলা আছে। এসব মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়। ’

২০১৪ সালে উপজেলা নির্বাচনে সাতকানিয়া থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জসিম উদ্দিন। উপজেলা জামায়াতের কোনো পদে না থাকলেও উপজেলা পরিষদ নির্বাচনে দলটির সমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হন জসিম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।