× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

চট্টগ্রাম আয়কর মেলায় ৫২৯ কোটি টাকা আদায়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রামঃ বন্দর নগরী চট্টগ্রামে এবারের সাতদিনের আয়কর মেলায় ৫২৯ কোটি টাকা আয়কর আদায় হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার প্রদ্যূৎ কুমার সরকার।

তিনি বলেন, এবার মেলায় অংশগ্রহণকারী, আয়কর আদায় এবং রিটার্ন জমা, সবই বেড়েছে। এবার মোট আয়কর আদায় হয়েছে ৫২৯ কোটি ৭০ লাখ ৯৮১ টাকা। মঙ্গলবার মেলার শেষ দিনে আদায় হয় ৪৮ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার ৯৭৮ কোটি টাকা।

ঢাকার মতো চট্টগ্রামেও ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ নভেম্বর পর্যন্ত চলে আয়কর মেলা। মেলা শেষ হলেও নভেম্বর মাসজুড়েই আয়করদাতারা আয়কর দিতে পারবেন কর কার্যালয়গুলোতে।

গত বছর আয়কর মেলায় আদায়ের পরিমাণ ছিল ৫১৬ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ৪৯১ টাকা। গতবারের চেয়ে এবারের কর জমা হওয়ার পরিমাণ দুই দশমিক ৪৬ শতাংশ বেশি। ২০১৫ সালে মেলায় আয়কর আদায় হয়েছিল ৪৮২ কোটি ৯৩ হাজার ৫৪৪টাকা।

এবারে মেলায় ২ লাখ ৮৪ হাজার ৮৭৮ জন করসেবা নিয়েছেন। এর মধ্যে আয়কর বিবরণি বা রিটার্ন জমা দিয়েছেন ৩২ হাজার ৫৮৪ জন। এদের মধ্যে নতুন প্রবর্তিত ট্যাক্স কার্ড নিয়েছেন ২৬ হাজার ৬৭জন।


এ ক্যটাগরির আরো খবর..