দিনাজপুরে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দেয়াল ধ্বসে চাপা পড়ে স্বামী-স্ত্রী ও দুই সন্তান নিয়ে একই পরিবারের চার জনের মর্মান্তিক মৃত্যু।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে দিবাগত রাতের কোনো একসময় এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যু ব্যক্তিরা হলেন- স্বপন (৩০), স্বপনের স্ত্রী সারজানা (২৫) ও তাদের দুই শিশুপুত্র হোসাইন (৭) ও হাসিবুর (৫)। স্বপন পেশায় একজন ভ্যানচালক।
জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় স্বপন, স্ত্রী সারজান ও দুই শিশুপুত্র নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে। দ্রুত লোকজন মাটি সরিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। তারা একই বিছানায় শোয়া অবস্থায় ছিল।
শনিবার দিনরাত মুষলধারে বৃষ্টি হয়। ধারণা করা হয় একারণে মাটির ঘরের দেয়াল ধসে পড়ে এমন দুর্ঘটনা ঘটে।


