× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রাহকদের চাপ নেই ব্যাংকে

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: শেখ হাসিনার এক নির্বাহী আদেশে সরকারি সব প্রতিষ্ঠানসহ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আজ শনিবার খোলা থাকলেও অন্যান্য দিনের মতো আজ ব্যাংকগুলোতে তেমন বড় লেনদেন বা গ্রহকদের চাপ লক্ষ করা যায়নি।

বেশির ভাগ ব্যাংকে সকাল ১০টা থেকে শুরু হয় কার্যক্রম। অন্যান্য দিনের মতোই চলছে লেনদেন। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও ছিল স্বাভাবিক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, সরকারি আদেশে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক খোলা রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক মূলত পলিসি রিলেটেড কাজগুলো করে থাকে, সেসব কাজ স্বাভাবিকের মতোই চলছে। তবে গ্রাহক সেবা বলতে যেটা, সেখানে প্রতিদিনের ন্যায় চাপ নেই।

একই সুর জনতা ব্যাংকের লোকাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল গফুরের গলায়। তিনি বলেন, ‘সকাল থেকে গ্রাহকদের তেমন কোনো চাপই লক্ষ করা যায়নি। স্বাভাবিক দিনেও এর থেকে বেশি চাপ লক্ষ করা যায়।’

এর আগে ৩০ জুন বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জুলাই শনিবার বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। সরকার নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করেছিল এবং এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছিল।

এবার ৬ জুলাই ঈদুল ফিতর ধরে ৫, ৬ ও ৭ জুলাই ঈদের ছুটি নির্ধারিত ছিল। আর ৩ জুলাই ছিল শবে কদরের ছুটি। ঈদের আগে শুধু শবে কদরের ছুটির পর দিন ৪ জুলাই অফিস খোলা ছিল। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই ওই ছুটি ঘোষণা করেন। ফলে এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ব্যাংকারও ১ জুলাই থেকে টানা নয় দিন ছুটি পান।


এ ক্যটাগরির আরো খবর..