ঈদে ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

ঈদে ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

আসন্ন ঈদুল ফিতরে নির্বিঘ্নে বাড়ি যেতে ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা করেছে আইশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যাতায়াতের সুবিধার্থে আগামী ৯ এপ্রিল ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদের বৈঠকে পাঠানো হয়েছে।

আজ রোববার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

কমিটির সুপারিশ আগামী সোমবার (০১ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি আরও বলেন, ঈদের আগে শ্রমিকরা যেন সঠিক সময়ে বেতন বোনাস পান, ফিটনেসবিহীন যানবাহন যেন রাস্তায় না নামতে পারে, যানজট যেন না হয় এসব নিয়ে আলোচনা হয়েছে।

ট্যাগ ঈদে ছুটি

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।