× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পিআইডি

গ্যাস চুরি রোধে পেট্রোবাংলার অভিযান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
গ্যাস চুরি রোধে পেট্রোবাংলার অভিযান

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে পেট্রোবাংলার ভিজিল্যান্স টীম-৩ এবং আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ, নারায়ণগঞ্জে গতকাল গ্যাস চুরিরোধে অভিযান পরিচালনা করা হয়।          জোবিঅ-বন্দর ও মেঘনাঘাট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহারের বিরুদ্ধে বিশেষ তদারকি অভিযানে মোট তিনটি স্পট পরিদর্শন করা হয়, যার মধ্যে একটি অবৈধ বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে মেঘনাঘাটে অবস্থিত এভারেস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি. এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকায় গ্যাস ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। বাইপাস বা অবৈধ ব্যবহারের সম্ভাবনা নিশ্চিত করতে আরএমএস (RMS) ও হাউজ লাইন পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। অধিকতর নিরাপত্তার স্বার্থে আরএমএস-এর মিটার এবং ইনলেট ভাল্ভে মোট চারটি নিরাপত্তা সিল স্থাপন করা হয়।

অভিযানের তৃতীয় স্পট আন্দিরপাড় (বন্দর) এলাকার একটি অবৈধ বাণিজ্যিক চুন ফ্যাক্টরিতে ৬০০০ ঘনফুট বা ঘণ্টা লোড বিশিষ্ট তিনটি ভাট্টিতে অবৈধভাবে স্থাপিত বিতরণ লাইনের সংযোগ উৎসে ‘কিলিং’ করা হয়েছে। অবৈধ ব্যবহারের আলামত হিসেবে চুনের তিনটি ভাট্টিই ভেঙে দেওয়া হয়েছে। অভিযানকালে আনুমানিক ৮০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়।

গ্যাস চুরি রোধে এবং বিতরণ নেটওয়ার্কের শৃঙ্খলা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..